…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রাম–নাজিরহাট রুটে কমিউটার ট্রেন চালু, দিনে চলবে দুই জোড়া; সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম–নাজিরহাট রেলপথে লোকাল ট্রেনের পরিবর্তে কমিউটার ট্রেন চালু হয়েছে। এখন থেকে প্রতিদিন এই রুটে দুই জোড়া ট্রেন চলাচল করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে নতুন এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার। এতদিন লোকাল ট্রেন হিসেবে চলাচল করায় এই রুটে সর্বনিম্ন ভাড়া ছিল ১২ টাকা। কমিউটার ট্রেন চালুর পর সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

সাতটি কোচ নিয়ে চলবে ট্রেনটি। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ। সব মিলিয়ে ট্রেনটির যাত্রী ধারণক্ষমতা ৩৩৪ জন।

আগে লোকাল ট্রেন হিসেবে চলাচলের সময় এতে পাওয়ার কার না থাকায় ফ্যান ও আলোর ব্যবস্থা ছিল না। নতুন কমিউটার ট্রেনে বিদ্যুতের সুবিধার পাশাপাশি টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

রেলওয়ের সূচি অনুযায়ী, নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪ নামে প্রতিদিন চারবার দুই দিক থেকে যাত্রী পরিবহন করা হবে। সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ফিরতি পথে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

অন্যদিকে, নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত চলাচল করবে ট্রেনটি। কৃষিপণ্য উৎপাদন, চা ও রাবার বাগানের জন্য পরিচিত এই অঞ্চলের পাশাপাশি হাটহাজারীর বাসিন্দারাও চট্টগ্রাম শহরে যাতায়াতে রেলপথটি ব্যবহার করেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এই রুটে নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী ফারেস নিহত, আরেক আরোহী গুরুতর আহত
জাতীয়

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী ফারেস নিহত, আরেক আরোহী গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোহাম্মদ ফারেস…

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…