…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেট নগরীতে অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে।

আটক ৬ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৪ জন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

পরিচয় পাওয়া দুজন হলেন নগরীর জালালাবাদ থানা এলাকার আফতাব আলীর ছেলে ইমরান আহমদ (১৮) ও নেত্রকোনার সুহেল আহমদের ছেলে ইমরান আহমদ (১৮)। প্রেস বিজ্ঞপ্তিতে দুজনের নামই ইমরান আহমদ হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্টসংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে উপস্থিত জনসাধারণের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরও একজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি জকিগঞ্জের নরসিংহপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে।

এভাবে আল মদিনা আবাসিক এলাকা থেকে ৬ জন এবং স্থানীয় জনগণের সহায়তায় আরও একজনসহ মোট ৭ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সিটিএসবির উপপুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, রাখা হয়েছে বিজিবি ফাঁড়িতে

সিলেটের গোয়াইনঘাট এলাকার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক…

শ্রীমঙ্গলের ভৈরব বাজারে খাদ্য অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলের ভৈরব বাজারে খাদ্য অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন, ব…

সিলেট বিভাগ

মৌলভীবাজারের হোটেল-রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগসংশ্লিষ্টদের আশ্রয় না দিতে মালিকদের কঠোর সতর্কবার্তা প্রশাসনের

মৌলভীবাজার জেলার হোটেল-মোটেল ও রিসোর্ট মালিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জ…

সিলেট বিভাগ

আজমিরীগঞ্জের বদলপুরে শেষ লড়াই: শহীদ জগৎজ্যোতি দাসের ৫৫তম শাহাদতবার্ষিকী

১৯৭১ সালের ১৬ নভেম্বর হবিগঞ্জের আজমিরীগঞ্জের বদলপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস। স্বাধীনতার মাত্…