…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরগুনার বামনায় ইটবোঝাই টমটমের চাপায় শিক্ষিকা আসমা বেগম নিহত, কোলে থাকা শিশু বেঁচে গেছে

নিজস্ব প্রতিবেদক
বরগুনার বামনায় ইটবোঝাই টমটমের চাপায় শিক্ষিকা আসমা বেগম নিহত, কোলে থাকা শিশু বেঁচে গেছে
ছবি: সংগৃহীত

বরগুনার বামনা উপজেলায় ইটবোঝাই একটি টমটমের চাকায় পিষ্ট হয়ে মোছা. আসমা বেগম (৩৩) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। তাঁর কোলে থাকা শিশুসন্তান প্রাণে বেঁচে গেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজসংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা বেগম শিশুসন্তানকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি টমটম তাঁকে ধাক্কা দেয়।

ধাক্কায় শিশুসন্তানসহ তিনি সড়কে ছিটকে পড়েন। শিশুটি প্রাণে বাঁচলেও টমটমের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আসমা বেগম।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন এবং চালক জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং চালককে আটক করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ চালককে আটক করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেছেন। আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…