…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের দায়িত্ব নিলেন সরদার এম জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক

চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরদার এম জাহাঙ্গীর হোসেন। তিনি জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর তিনি বেইজিং দূতাবাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে গত ৭ নভেম্বর তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সরদার এম জাহাঙ্গীর হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (চায়না) হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয় নির্দেশনায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। পরে দলের বৃহত্তর স্বার্থে ও দলীয় সিদ্ধান্তে তিনি তা প্রত্যাহার করে নেন।

তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন।

এর আগে চীন সরকারের আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এ জন্য তিনি সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন।

বেইজিং দূতাবাসে প্রথম সচিব হিসেবে যোগদানের পর সরদার এম জাহাঙ্গীর হোসেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…