নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের জায়গা নিচ্ছেন ব্যাটম্যান তারকা

নতুন জেমস বন্ড হিসেবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে বেছে নেওয়া হয়েছে। তিনি ০০৭ চরিত্রে ড্যানিয়েল ক্রেগের জায়গা নিচ্ছেন। পরিচালক দ্যনি ভিলন্যভের আসন্ন অ্যামাজন এমজিএম ছবিতে প্যাটিনসন ব্রিটিশ গোপন এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন।
প্যাটিনসন ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ভ্যারাইটির হাতে পাওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র এবং ০০৭-এর দায়িত্ব পাওয়া তাঁর জীবনের সম্মান।
বিবৃতিতে প্যাটিনসন পরিচালক ভিলন্যভ, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সবাইকে তাঁর ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ভূমিকা স্বপ্ন সত্যি হওয়ার মতো বললেও কম বলা হয় এবং এই দলের সঙ্গে কাজ নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত।
পরিচালক দ্যনি ভিলন্যভও এক বিবৃতিতে এই যাত্রায় যোগ দেওয়া অভিনেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁদের চারপাশে অসাধারণ প্রতিভা ছিল, কিন্তু ০০৭ হতে পারেন মাত্র একজনই।
ভিলন্যভ বলেছেন, নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে স্বাগত জানাতে পেরে তিনি উচ্ছ্বসিত। তাঁর ভাষায়, প্যাটিনসনের মধ্যে ০০৭-এর চিরন্তন আত্মা রয়েছে এবং তিনি সম্পূর্ণ নতুন এক প্রাণ নিয়ে আসেন। কাজ শুরু করার জন্য তিনি অপেক্ষা করতে পারছেন না বলেও জানিয়েছেন ভিলন্যভ।


