…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

রাজশাহীর পুঠিয়ায় উদ্বোধন, দেশজুড়ে এসএমসির দুই দিনের কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) আয়োজিত দেশব্যাপী ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন’ ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাবসংলগ্ন রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী, শিশু ও কিশোর-কিশোরী অংশ নেন।

ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান। এসএমসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মসূচিটি সফল করতে এসএমসির স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম ও অন্যান্য সেবাদানকারী দেশজুড়ে কৃমি সংক্রমণ ও এর প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করেন।

সেবাদানকারীরা এসএমসির কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (অ্যালবেনডাজল ৪০০ মিলিগ্রাম) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেন এবং উপস্থিত নারী, শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেন। কৃমিমুক্ত সুস্থ পরিবার নিশ্চিত করতে ছয় মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা হয়।

সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে; এই অর্জন ধরে রাখতে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তছলিম উদ্দিন খান বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে অগ্রগতি এলেও এখনো বিপুলসংখ্যক মানুষের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে; দীর্ঘমেয়াদি সংক্রমণে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। প্রতিরোধে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসির স্ট্র্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান, এসএমসি ইএলের বিক্রয় মহাব্যবস্থাপক চন্দ্রনাথ মণ্ডল, এসএমসির প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশনের উপ-মহাব্যবস্থাপক রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএমসি জানিয়েছে, সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত পরিবার গঠনে ভবিষ্যতেও এ ধরনের প্রয়াস অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছ…

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।…

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন
স্বাস্থ্য

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে এমন কিছু ভিন্নতা পাওয়া গেছে, যা থেকে বোঝা যেতে পারে কেন এই ক্যা…

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
স্বাস্থ্য

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কলেজটি …