…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

আনতালিয়ায় পিপলস ক্লাইমেট সামিট শুরু, জলবায়ু ন্যায় ও ক্ষতিপূরণের দাবিতে সরব বক্তারা

নিজস্ব প্রতিবেদক

জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে ন্যায্য উত্তরণ, জলবায়ু ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে ‘পিপলস ক্লাইমেট সামিট বিয়ন্ড কপ৩১’।

১৪ থেকে ১৮ নভেম্বর আনতালিয়ার মিমার সিনান কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক আন্দোলন, নাগরিক সমাজের সংগঠন, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক, মৎস্যজীবী, তরুণ এবং জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

১৬ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ওয়াটারকিপার অ্যালায়েন্সের গ্লোবাল বোর্ড সদস্য শরীফ জামিল, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (সিএএন) ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও গ্লোবাল ক্যাম্পেইন ফর ক্লাইমেট জাস্টিসের তৃণমূল আন্দোলনের নেতা তাসনিম এসপ, জাপানিজ কমিউনিস্ট পার্টির সদস্য তোমো ইওয়াবুচি, সমাজবিজ্ঞানী মার্কুস উইসেন এবং পিপলস ক্লাইমেট সামিটের পক্ষ থেকে ইসেহান বালতা।

বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় মানুষের অধিকার, বৈশ্বিক সংহতি এবং ন্যায়বিচারভিত্তিক রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

শরীফ জামিল তাঁর বক্তব্যে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণসহ পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান। তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালে বাংলাদেশের ফেনীর ভয়াবহ বন্যা, সাম্প্রতিক সময়ে ইস্তাম্বুল ও ব্যাংককে অতিবৃষ্টিজনিত দুর্যোগ এবং লন্ডন ক্লাইমেট উইকের সময় তীব্র তাপপ্রবাহে লন্ডনের মানুষের নিজ বাড়িতে রাত কাটাতে না পারার মতো ঘটনার জন্য দায়ী কারা, এবং ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণই বা কীভাবে নিশ্চিত করা হবে।

তিনি জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী গ্লোবাল নর্থের দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য পাওনা হিসেবে জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তাসনিম এসপ বিশ্বজুড়ে যুদ্ধ ও সামরিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি বলেন, মানুষ ও মানবতাকে হত্যার জন্য গ্লোবাল নর্থের দেশগুলো যেভাবে দ্রুত সম্পদ ও সামরিক শক্তি সংগঠিত ও মোতায়েন করতে পারে, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় নিজেদের অঙ্গীকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সেভাবে এগিয়ে আসে না।

তিনি কপ৩১-এর মতো আন্তর্জাতিক আলোচনার মঞ্চে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনে বাধ্য করতে বিশ্বজুড়ে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনে যুদ্ধ ও সামরিকায়ন, জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ, করপোরেটনিয়ন্ত্রিত খাদ্যব্যবস্থা এবং বাস্তুতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, বৈশ্বিক জবাবদিহি এবং ঐতিহাসিক জলবায়ু ঋণ পরিশোধের দাবি তুলে ধরা হচ্ছে।

১৪ নভেম্বর বৈশ্বিক কর্মদিবসের অংশ হিসেবে আনতালিয়ার রাজপথে যৌথ পদযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। ১৮ নভেম্বর পর্যন্ত আলোচনা ও সম্মিলিত কর্মসূচি চলবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি
আবহাওয়া ও পরিবেশ

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদ…

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি

বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গ আইনি অধিকার পেয়েছে। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।…

আবহাওয়া ও পরিবেশ

আজ রাতে আকাশে লিওনিড উল্কাবৃষ্টির চূড়া, ঘণ্টায় দেখা যেতে পারে প্রায় ১৫টি উল্কা

বছরের দ্রুততম উল্কাগুলোর কয়েকটি ফিরে আসছে এ সপ্তাহে। লিওনিড উল্কাবৃষ্টি চূড়ায় পৌঁছাবে ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে।…

ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানি করেছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া: বিশ্লেষণ
আবহাওয়া ও পরিবেশ

ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানি করেছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া: বিশ্লেষণ

১৮৫০ সাল থেকে জীবাশ্ম জ্বালানির রপ্তানি নিয়ে করা এক বিশ্লেষণে দেখা গেছে, ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানিকারক তিন দেশ রাশিয়া, সৌদি আর…