…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

লন্ডনের রমফোর্ডে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, হাসপাতালে পাঁচজন

নিজস্ব প্রতিবেদক
লন্ডনের রমফোর্ডে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, হাসপাতালে পাঁচজন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে স্থানীয় সময় সোমবার ১৬ নভেম্বর রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর নাহিদ ইসলাম আহতদের দেখতে হাসপাতালে যান।

ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেদক আহত অবস্থায় চারজনকে দেখেছেন। সেখানে পুলিশের পাঁচটি গাড়ি এবং দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। অ্যাম্বুলেন্সকর্মীরা আহত দুই ব্যক্তিকে হলের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে স্ট্যাটাস দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি লেখেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

নাহিদ ইসলাম আরও লেখেন, ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

এর আগে শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এ বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা।

এক সপ্তাহের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম। রমফোর্ডের সংঘর্ষের ঘটনাটি তাঁর এই সফরেরই সর্বশেষ ঘটনা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু
ইউরোপ

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের কারাগার থেকে পাঠানো একটি বার্তা জরুরি ভিত্তিতে তদন্ত করছে কর্তৃপক্ষ। বা…

ইউরোপ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের দেশজুড়ে ধর্মঘট, প্যারিসে বড় সমাবেশ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে ইউনিয়নগুলোর ডাকা দেশজুড়ে ধর্মঘটে মঙ্গলবার সরকারি খাতের কর্মীরা বিক্ষোভে নেমেছেন। জীবনযাত্রার মান ও চাপে থাকা সরকারি সেব…

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা
ইউরোপ

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা

সার্বিয়ার জাতীয় সংসদে মঙ্গলবার আসন গ্রহণ করেছেন শিক্ষার্থী-সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’-এর আইনপ্রণেতারা। সংসদ ভবনে প্রবেশের সময় শত শত সমর্থক তাঁদের উল…

ইউরোপ

পোল্যান্ডে চিকিৎসককে আটকে রাখার অভিযোগে কট্টর ডানপন্থী আইনপ্রণেতা ব্রাউনের বিরুদ্ধে মামলা

পোল্যান্ডের কট্টর ডানপন্থী ইউরোপীয় পার্লামেন্ট সদস্য গ্রেগর্জ ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির প্রসিকিউটরেরা। গর্ভপাত করা এক চিকিৎসককে তিনি…