…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনায় নগর ভবনে পেট্রলবোমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপি আটক

নিজস্ব প্রতিবেদক
খুলনায় নগর ভবনে পেট্রলবোমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপি আটক
ছবি: সংগৃহীত

খুলনা নগর ভবনে (খুলনা সিটি করপোরেশন-কেসিসি ভবন) পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক আলী অপি অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

গতকাল সোমবার রাতে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়। খুলনা সিটি করপোরেশনের নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় বাদী এজাহারে উল্লেখ করেন, গত রোববার রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাত ১৫-২০ জন কেসিসির মূল ফটকের সিঁড়ির ওপর পেট্রোল বোমাটি নিক্ষেপ করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাঁর মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. রোজাউর রহমান বলেন, ‘নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

খুলনায় ইজিবাইকচালক রনি হত্যা মামলার সন্দেহভাজন হোসেন ঢালী সিরাজগঞ্জে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খুলনায় ইজিবাইকচালক রনি হত্যা মামলার সন্দেহভাজন হোসেন ঢালী সিরাজগঞ্জে গ্রেপ্তার

খুলনার দৌলতপুরে ইজিবাইকচালক মনিরুল ইসলাম রনি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হোসেন ঢালীকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার উল…

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারের গাড়ি চুরির চেষ্টা: এক দিনেই বিচার শেষে দুই যুবকের আট মাস করে কারাদণ্ড
আইন ও অপরাধ

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারের গাড়ি চুরির চেষ্টা: এক দিনেই বিচার শেষে দুই যুবকের আট মাস করে কারাদণ্ড

খুলনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারের গাড়ি চুরির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন দুই যুবক। এ ঘটনায় করা মামলার বিচার …

ডুমুরিয়ায় তরিকুল হত্যা মামলার আসামি বায়তুল পাবনা থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

ডুমুরিয়ায় তরিকুল হত্যা মামলার আসামি বায়তুল পাবনা থেকে গ্রেপ্তার

খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতা আব্দুস সালাম শেখের ছেলে তরিকুল ইসলাম শেখ হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।…