খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে ছোড়া চারটি গুলির তিনটি তার শরীরে বিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় একটি গুলি লেগে আব্দুল খালেক (৫৫) নামের এক ভ্যানচালকও আহত হন।
সোলায়মান ফকির দৌলতপুরের গাইকুর ঝাউতলা ফকিরবাড়ির শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আড়ংঘাটা থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এতে তার পা, হাত ও ঘাড়ে তিনটি গুলি লাগে।
একই সময়ে একটি গুলি ভ্যানচালক আব্দুল খালেকের হাতেও বিদ্ধ হয় বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রাই আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।




