…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পিরোজপুরের নেছারাবাদে আগুনে ক্ষতিগ্রস্ত ২১ পরিবার ও প্রতিষ্ঠান পেল ঢেউটিন, টাকা, চাল ও শীতবস্ত্র

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নেছারাবাদে আগুনে ক্ষতিগ্রস্ত ২১ পরিবার ও প্রতিষ্ঠান পেল ঢেউটিন, টাকা, চাল ও শীতবস্ত্র
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি মন্দিরসহ মোট ২১টি পরিবার ও প্রতিষ্ঠানের প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, রুদ্রপুর বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরও নিয়মিত ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন। তাঁদের দুর্ভোগ কমাতে এই সহায়তা দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর দিবাগত রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে আগুনে ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারান। কেউ বসতঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…