…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ফরচুনের সেরা কর্মস্থলের তালিকায় যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষে মেটলাইফ

নিজস্ব প্রতিবেদক

ফরচুন ম্যাগাজিনের কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে মেটলাইফ। তালিকায় সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটির অবস্থান ১৩তম।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই সম্মানজনক তালিকায় স্থান পেল মেটলাইফ।

মেটলাইফ এমন ধরনের কাজের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ করে, যেখানে কর্মীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানে অবদান রাখতে পারেন এবং প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন।

এ বিষয়ে মেটলাইফের প্রেসিডেন্ট ও সিইও মিশেল খালাফ বলেন, কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন তাদের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। কর্মীদের প্রচেষ্টাতেই প্রতিদিন প্রতিষ্ঠানটি তার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি বলেন।

মিশেল খালাফ আরও বলেন, মেটলাইফের নতুন কৌশলগত অগ্রযাত্রা ‘নিউ ফ্রন্টিয়ার’ বাস্তবায়নে তাদের কর্মসংস্কৃতি অন্যতম বড় শক্তি। কর্মীরা যখন নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে অবদান রাখার এবং নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পান, তখন তারা গ্রাহক ও সহকর্মী উভয়ের জন্যই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

ফরচুনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকাটি বেশ প্রতিযোগিতামূলক। ফরচুনের গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ কর্মীদের গোপন মতামত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই তালিকা তৈরি করে।

তালিকায় স্থান পেতে প্রতিষ্ঠানগুলোর ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফায়েড’ স্বীকৃতি থাকতে হয়। সেই সঙ্গে বিশ্বজুড়ে অন্তত ৫ হাজার কর্মী থাকতে হয় এবং ২০২৫ সাল বা ২০২৬ সালের শুরুর দিকে বিশ্বের অন্তত পাঁচটি আঞ্চলিক ‘সেরা কর্মস্থল’ তালিকায় স্বীকৃতি পাওয়ার শর্ত রয়েছে। নিজ নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় কর্মপরিবেশের মান বিবেচনা করে তালিকায় অবস্থান নির্ধারণ করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল
আমেরিকা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ বিষয়ে অবগত একাধিক স…

মেগাস্পিড তদন্তের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করল এনভিডিয়া, কংগ্রেসে সাক্ষ্য দেবেন জেনসেন হুয়াং
আমেরিকা

মেগাস্পিড তদন্তের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করল এনভিডিয়া, কংগ্রেসে সাক্ষ্য দেবেন জেনসেন হুয়াং

চিপ নির্মাতা এনভিডিয়া মঙ্গলবার ঘোষণা করেছে, প্রতিষ্ঠানটির জাতীয় নিরাপত্তা নীতি তদারকির জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটির পুরো নাম ন্যাশনাল সিকিউ…

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর পিএএইচওর সিদ্ধান্ত
আমেরিকা

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর পিএএইচওর সিদ্ধান্ত

২৬ বছর পর অত্যন্ত সংক্রামক হাম ভাইরাস নির্মূল করার মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা দুই বছর রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর পর এই মর্যাদা হারাল দে…

ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থী ভিসার সময়সীমার নিয়ম বাতিল করলেন বুশনিযুক্ত বিচারক
আমেরিকা

ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থী ভিসার সময়সীমার নিয়ম বাতিল করলেন বুশনিযুক্ত বিচারক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ক্ষমতার সীমা অতিক্রম করেছে বলে রায় দিয়ে ট্রাম্প প্রশাসনের একটি অভিবাসন নিয়ম বাতিল করে দিয়েছেন …