…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের বাসে আগুন, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের বাসে আগুন, হতাহত নেই
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, প্রগতি সরণির লিংক রোডের মাথায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ, শুরু ৩৫০ মেগাওয়াট পরীক্ষামূলক সরবরাহ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা …

জাতীয়

তিন বছরে আসছে বিআরটিসির ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় ২০০টি, নারীদের জন্য ৫০টি গোলাপি বাস

দেশের গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও আধুনিক করতে আগামী তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকায় প্…

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…