…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

গুয়াতেমালা, যুক্তরাজ্য ও মেক্সিকোর প্রতিযোগীদের পেছনে ফেলে ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ হলো বাংলাদেশের ফাতিহা আয়াত

নিজস্ব প্রতিবেদক
গুয়াতেমালা, যুক্তরাজ্য ও মেক্সিকোর প্রতিযোগীদের পেছনে ফেলে ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ হলো বাংলাদেশের ফাতিহা আয়াত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্মাননা ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে বাংলাদেশের ফাতিহা আয়াত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবস (ডব্লিউওয়াইসি) তাকে এই সম্মাননা দিয়েছে।

চূড়ান্ত পর্বে তিন প্রতিযোগীকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করে ফাতিহা। চূড়ান্ত তালিকায় তার সঙ্গে ছিল গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা আদামারি।

১৫ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অর্জনের খবর জানায় ফাতিহা। নিজের অনুভূতি প্রকাশ করে সে লিখেছে, এই বিজয় শুধু তার একার নয়, বাংলাদেশেরও গৌরব।

প্রমিস অ্যাওয়ার্ডস ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের অন্যতম আয়োজন। সংস্থাটি তার আন্তর্জাতিক নেটওয়ার্কের বিভিন্ন দেশের তরুণ, সংগঠন ও যুব উন্নয়নমূলক উদ্যোগের কাজের স্বীকৃতি দিতে প্রতিবছর এই পুরস্কার দেয়।

‘ইয়ুথ অব দ্য ইয়ার’ বিভাগে ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণদের নেতৃত্ব, উদ্যোগ, ব্যক্তিগত উন্নতি ও সমাজের প্রতি অবদানের বিষয়গুলো বিবেচনা করা হয়।

ফাতিহা আয়াত একজন তরুণ জলবায়ু ও মানবাধিকারকর্মী। শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে ফাতিহা চালু করেছে ‘জিরো অলিম্পিয়াড’ নামের একটি বৈশ্বিক প্রতিযোগিতা। এই উদ্যোগের জন্যই সে এবারের প্রমিস অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছিল।

এ ছাড়া ফাতিহা ‘চাইল্ড’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। সংগঠনটি শিশুদের জলবায়ু, স্বাস্থ্য, তথ্য ও শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ে কাজ করে।

এর আগে ২০২৩ সালে শিশু অধিকার রক্ষা ও টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছিল ফাতিহা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

আলাস্কার ‘ছদ্মপ্রার্থী’ কাণ্ডে ২০০-র বেশি সাবপিনা বিচার বিভাগের, পেল্টোলার জয়ের পরও চলছে তদন্ত
আমেরিকা

আলাস্কার ‘ছদ্মপ্রার্থী’ কাণ্ডে ২০০-র বেশি সাবপিনা বিচার বিভাগের, পেল্টোলার জয়ের পরও চলছে তদন্ত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আলাস্কার সিনেট নির্বাচনে ‘ডিকয় ড্যান’ নামে পরিচিত প্রার্থী ড্যান জে. সুলিভানকে ঘিরে চলা ফৌজদারি তদন্তে ২০০-র বেশি সাবপিনা …

প্রত্যর্পণ অনুরোধের স্প্যানিশ অনুবাদ বদলে দেওয়ার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চেম্বার্স মামলায় থমকে গেল স্পেনের আদালতের বিচার
আমেরিকা

প্রত্যর্পণ অনুরোধের স্প্যানিশ অনুবাদ বদলে দেওয়ার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চেম্বার্স মামলায় থমকে গেল স্পেনের আদালতের বিচার

মার্কিন কর্তৃপক্ষ স্বীকার করেছে, বামপন্থী কর্মী জেমস ‘ফার্গি’ চেম্বার্সের প্রত্যর্পণ অনুরোধের ইংরেজি থেকে স্প্যানিশ অনুবাদ তারা বদলে দিয়েছিল—এমনভাবে,…

টেক্সাসে আইসিইর সঙ্গে সহযোগিতা বন্ধের পরিকল্পনায় মেয়রদের তীব্র সমালোচনা স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মুলিনের
আমেরিকা

টেক্সাসে আইসিইর সঙ্গে সহযোগিতা বন্ধের পরিকল্পনায় মেয়রদের তীব্র সমালোচনা স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মুলিনের

টেক্সাসের যেসব কর্মকর্তা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর (ICE) সহযোগিতা শেষ করার পরিকল্পনা ঘোষণা করেছ…

ক্যালিফোর্নিয়ায় ‘অ্যাটমোসফেরিক রিভার’: ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, বন্যা সতর্কতা
আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় ‘অ্যাটমোসফেরিক রিভার’: ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, বন্যা সতর্কতা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যজুড়ে এ সপ্তাহে ভারী বৃষ্টি অথবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি ‘অ্যাটমোসফেরিক রিভার’ রাজ্যটির ওপর দ…