…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। তাদের সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

বুধবার সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

একই দিন শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রম…

জাতীয়

মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ ২০১ কারখানা, চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ থামছে না। শ্রমিক অসন্তোষের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ২০১টি পোশা…

সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল আইনশৃঙ্খলা বাহিনী
জাতীয়

সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল আইনশৃঙ্খলা বাহিনী

সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা…

তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন, টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি
জাতীয়

তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন, টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি

জননিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।…