…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপ: আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার, উদ্ধার পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল

নিজস্ব প্রতিবেদক
কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপ: আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার, উদ্ধার পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫) ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সফিপুর এলাকায় ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব চৌধুরী ও আব্দুল মান্নানকে হাতেনাতে আটক করে পুলিশ।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে নিক্ষেপ করা পেট্রলবোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …

মেহেরপুর সীমান্ত থেকে ঢাকায় আনা গানপাউডার বাথরুমে পরীক্ষা, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

মেহেরপুর সীমান্ত থেকে ঢাকায় আনা গানপাউডার বাথরুমে পরীক্ষা, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার তিনজন

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার। এ ঘটনায় তিনজনকে গ্…