…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যা নিহত: জানাজায় রিজভীর ক্ষোভ, আটক ২৫ জন

নিজস্ব প্রতিবেদক
ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যা নিহত: জানাজায় রিজভীর ক্ষোভ, আটক ২৫ জন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় নিহত উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যার জানাজায় অংশ নিয়ে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘কত কান্না আমরা থামাব, কত চোখের পানি আর ফেলব।’

বুধবার বিকেলে ভাঙ্গা উপজেলা সদরের ঈদগাহ মাঠে জানাজার আগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি নিহত রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি ১৪০০ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজ রাজুকে হত্যা করেছে আপনার লোকেরা।’

রিজভী আরও বলেন, ‘দেখুন রাজুর পিতার কান্না। এ কান্না আজ আকাশে-বাতাসে ধ্বনিত, আল্লাহর আরশ পর্যন্ত। দিল্লির পদতলে কৃতদাসের মতো বসে থেকে নির্দেশ দিয়ে আপনি বাংলাদেশের মানুষদের হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ধৈর্যেরও একটা সীমা আছে। একপর্যায়ে সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং তারেক রহমানের সরকারও গণতন্ত্রে বিশ্বাসী। আওয়ামী লীগের মতো মহড়া, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বিএনপি রাজনীতি করতে চায় না।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জোরজবরদস্তি করে লকডাউনের ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণা বাংলাদেশের ভেতর থেকে নয়, পাশের দেশ থেকে দেওয়া হচ্ছে। যারা অন্যের আশ্রিত এবং অন্যের আশ্রয়-প্রশ্রয়ে থেকে নিজের দেশে অরাজকতা ও সন্ত্রাস চালায়, তাদের অবৈধ কর্মকাণ্ড এ দেশের মানুষ মেনে নেবে না। পাড়া-মহল্লা থেকে শুরু করে সর্বত্র তাদের প্রতিহত করা হবে।’

বিদেশে অবস্থান করে দেশে সহিংসতা ও হত্যাকাণ্ড চালানোর অভিযোগ তুলে রিজভী বলেন, ‘আমরা শুনি, কেউ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইয়ে স্বর্ণের দোকান দিয়েছেন, আবার কেউ ব্যাংককে ব্যবসা পেতেছেন। তাঁরা বিদেশে মহাসুখে আছেন, সন্তানদের বেহেশত বানিয়েছেন। আর এ দেশে কিছু টোকাইকে দিয়ে মানুষ হত্যা করছেন। তাঁদের দিয়ে বোমাবাজি, পুলিশ বক্সে আগুন, বাস-ট্রাকে অগ্নিসংযোগ এবং অফিস-আদালতে বোমাবাজি করাচ্ছেন। প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আসেন।’

প্রতিবাদ সভা শেষে রাজু মোল্যার জানাজায় অংশ নেন রিজভী। তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জানাজায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই হত্যাকাণ্ডের জন্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে দায়ী করেন। তিনি বলেন, ‘যারা হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। রাজুর কী অপরাধ ছিল যে তাঁকে এভাবে প্রাণ দিতে হলো?’

টুকু আরও বলেন, রাজুর সন্তানদের এতিম করা হয়েছে। তার অভিযোগ, এ ঘটনার পেছনে নিক্সন চৌধুরীর নির্দেশ রয়েছে এবং তাকে মদদ দিচ্ছেন পলাতক নেত্রী।

এদিকে রাজু মোল্যা হত্যার ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এ তথ্য জানিয়েছেন। তবে ঘটনার প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এর আগে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাদের হামলা ও ককটেল বিস্ফোরণে কৃষক দলের নেতা রাজু মোল্যা (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতা শাহীন ও সোহেল শেখ

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। হামলায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত…

রাজনীতি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে: সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে একটি শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভে…

রাজনীতি

এটি মজলুমের সংসদ, এখানে কোনো লুকোচুরি চলবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান

বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের সংসদ’ ও ‘ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে আখ্যায়িত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, …

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…