…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলা কঠোরভাবে দমনের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলা কঠোরভাবে দমনের দাবি এনসিপির
ছবি: সংগৃহীত

দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, থানায় অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে দলটি বলেছে, নিষিদ্ধ ও সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলা কঠোরভাবে দমন করতে হবে।

দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার কাছে পরাজিত ও বিতাড়িত হয়ে আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এনসিপির ভাষ্য অনুযায়ী, এই নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা, অর্থায়ন ও পরিচালনা সরাসরি ভারতে অবস্থানের মাধ্যমে সম্ভব হচ্ছে বলে তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে এনসিপি মনে করে।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

এনসিপির বিবৃতিতে বলা হয়, দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী এই সংস্থাটি বাংলাদেশের সম্পদ। এ ধরনের হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ভুক্তভোগী হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই—এমন অশুভ বার্তা যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। চলমান আগুন সন্ত্রাস ও নাশকতা কঠোর হস্তে দমন করে অবিলম্বে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।

একই সঙ্গে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এই সন্ত্রাস পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। মাঠ পর্যায়ের আওয়ামী নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও বিবৃতিতে জানানো হয়।

এনসিপি মনে করে, দেশের মানুষের জানমাল ও সরকারি-বেসরকারি স্থাপনা যখন আক্রান্ত হচ্ছে, তখন সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুজন সংসদ সদস্যের বাড়ি আগুন সন্ত্রাসের শিকার হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে।

বিবৃতির শেষে এনসিপি বলেছে, যেকোনো মূল্যে আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে তারা নির্বাচিত সরকারকে আহ্বান জানাচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতা শাহীন ও সোহেল শেখ

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। হামলায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত…

রাজনীতি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে: সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে একটি শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভে…

রাজনীতি

এটি মজলুমের সংসদ, এখানে কোনো লুকোচুরি চলবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান

বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের সংসদ’ ও ‘ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে আখ্যায়িত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, …

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…