…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

কক্সবাজারে পর্যটন কার্নিভ্যালের আগে ঝাউগাছ কাটা নিয়ে ক্ষোভ, তদন্তে বন বিভাগ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে পর্যটন কার্নিভ্যালের আগে ঝাউগাছ কাটা নিয়ে ক্ষোভ, তদন্তে বন বিভাগ
ছবি: সংগৃহীত

কক্সবাজারে হোটেল শৈবালসংলগ্ন সৈকতের তীরে বসছে ‘পর্যটন কার্নিভ্যাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ২২ নভেম্বর শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। তবে কার্নিভ্যাল উপলক্ষে বিভিন্ন স্থাপনা ও স্টল নির্মাণের জন্য সৈকতের তীরের শতাধিক ঝাউগাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হোটেল শৈবালের ৩৫ একর জায়গাজুড়ে অনুষ্ঠিত হবে এই কার্নিভ্যাল। উৎসবটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কার্নিভ্যাল প্রাঙ্গণে থাকবে ১৫টি বিশেষ জোন।

জোনগুলোর মধ্যে ওয়েলনেস জোনে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা, এক্সপেরিয়েন্স জোনে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং ক্যাম্পিং জোনে সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুযোগ থাকবে। ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে বই পড়া ও রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ থাকবে। মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শন ও বিক্রি এবং এক্সিবিশন জোনে পর্যটনসংশ্লিষ্ট প্রদর্শনীর আয়োজন করা হবে।

গত সোমবার বিকেলে কার্নিভ্যাল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থাপনা নির্মাণের পাশাপাশি ভাস্কর্য তৈরির কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এসব স্থাপনা নির্মাণের জন্য বেশ কিছু ঝাউগাছ কেটে গোড়াসহ উপড়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ-দুর্বিপাকে ঝাউবন সুরক্ষা দেয়। তিনি বলেন, ‘ঝাউবন হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্য। কার্নিভ্যাল হোক, তা চাই; কিন্তু বন কেটে কেন করতে হবে?’

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘পর্যটনশিল্পের উন্নয়নে বিভিন্ন উৎসব-ইভেন্ট হোক, তা আমরা চাই। কিন্তু ঝাউবন কেটে পরিবেশ ধ্বংস করে উৎসব আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, কার্নিভ্যাল আয়োজনের জন্য হোটেল শৈবাল এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি কিংবা বনাঞ্চলের কোনো ক্ষতি করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামার নিরাপত্তার স্বার্থে এয়ার ফানেল রুটে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে ঝাউগাছের ওপরের অংশ ছেঁটে ছোট করেছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসাইন বলেন, বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে উড়োজাহাজের ওঠানামার নিরাপত্তার স্বার্থে ঝাউবাগানের কিছু গাছের আগার অংশ কাটা হয়েছে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো গাছ সম্পূর্ণ কেটে ফেলেনি বলে তিনি জানান।

তবে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বিষয়ে বন বিভাগের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

অভিযোগ ওঠার পর গত সোমবার বিকেলে কার্নিভ্যালের স্থল পরিদর্শনে যায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল। তিনি বলেন, সম্প্রতি বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে কিছু গাছের আগার অংশ এবং ঝড়ে পড়ে থাকা কিছু গাছ কাটা হয়েছে। কার্নিভ্যালের স্থলে কোনো গাছ কাটা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে বন বিভাগ। বুধবার জেলা প্রশাসনের সমন্বয়ে একটি দল সরেজমিনে বিষয়টি তদন্ত করে দেখবে বলেও তিনি জানান।

স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেছেন, ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যালের নামে ঝাউবন নিধনকারীদের আইনের আওতায় আনা দরকার।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ভ্রমণ বিভাগের আরও খবর

অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিংয়ে কান ক্ষতিগ্রস্ত হয়ে আটকে পড়েছেন ব্রিটিশ পর্যটক ক্লো লো
ভ্রমণ

অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিংয়ে কান ক্ষতিগ্রস্ত হয়ে আটকে পড়েছেন ব্রিটিশ পর্যটক ক্লো লো

অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিং করতে গিয়ে কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক সপ্তাহ ধরে সেখানেই আটকে পড়েছেন ২৪ বছর বয়সী ব্রিটিশ পর্যটক ক্লো লো। চি…