ভারত সফরের শেষ দিনে মুম্বাইয়ের প্রসূতি হাসপাতালে ক্যাথরিন, নয়াদিল্লিতে মোদির সঙ্গে বৈঠক রাজদম্পতির

ব্রিটেনের প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও ক্যাথরিন বুধবার তাঁদের তিন দিনের ভারত সফর শেষ করেছেন। ২০২২ সালের পর এটি এই রাজদম্পতির প্রথম আন্তর্জাতিক সফর।
সফরের শেষ দিনে ক্যাথরিন মুম্বাইয়ের একটি প্রসূতি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তাঁকে এক শোকাহত মাকে সান্ত্বনা দিতে দেখা যায়, যিনি অপরিণত যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার পর একটি শিশুকে হারিয়েছেন।
একই দিনে উইলিয়াম একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় অভিনেতা কারিনা কাপুর ও সাইফ আলি খান এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাজদম্পতি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন।
কেনসিংটন প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন, মোদির সঙ্গে বৈঠকে তাঁরা যুক্তরাজ্য-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।




