…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চাঁদপুরে এক রাতে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

আগুনের ঘটনায় ভবনের ওপর ও নিচতলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও স্থানীয়দের প্রচেষ্টায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই ঘটনায় নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাসায় অগ্নিসংযোগের ঘটনায় ভেতরের সবকিছু পুড়ে গিয়েছিল; এবার অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই দুর্বৃত্তরা আবার আগুন দেয়।

একই রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ গ্রামে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়িটির অধিকাংশ পুড়ে যায়।

পরে রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।

সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রীর, খালের পানিতে ছাড়লেন মাছ ও হাঁস

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পত…

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাজীপুরেও সংঘর্ষ
জাতীয়

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাজীপুরেও সংঘর্ষ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিব…

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের কূটনীতিকরা। বৃহস্পতিবার ১৯ ন…