…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পিরোজপুরে ম্যাটারনিটি রোডে আওয়ামী লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে ম্যাটারনিটি রোডে আওয়ামী লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট
ছবি: সংগৃহীত

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক এবং যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর আগেও ২০২৪ সালের ৫ আগস্টের পর বেশ কয়েক দফায় বাড়িটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

তবে সম্প্রতি বাড়িটি সংস্কার করে পুনরায় বসবাসের উপযোগী করার কাজ চলছিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তানভীর মুজিব অভির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বাড়িটিতে পুনরায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রীর, খালের পানিতে ছাড়লেন মাছ ও হাঁস

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পত…

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাজীপুরেও সংঘর্ষ
জাতীয়

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাজীপুরেও সংঘর্ষ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিব…

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের কূটনীতিকরা। বৃহস্পতিবার ১৯ ন…