…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

জোহানেসবার্গ টেস্টে জয়ের আশা ছেড়ে দিলেন হাসান, এখন লক্ষ্য শুধু ম্যাচ বাঁচানো

নিজস্ব প্রতিবেদক
জোহানেসবার্গ টেস্টে জয়ের আশা ছেড়ে দিলেন হাসান, এখন লক্ষ্য শুধু ম্যাচ বাঁচানো
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও স্কোরবোর্ডে ৪০০ রান তুলেছিল নাজমুল হোসেন শান্তর দল, তাতে ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশা বেড়ে গিয়েছিল।

কিন্তু চতুর্থ দিন শেষে সেই বাংলাদেশই এখন বেকায়দায়। পেসার হাসান মাহমুদের মতে, এমন কোণঠাসা অবস্থা থেকে ড্র করাই এখন অনেক কঠিন হয়ে পড়েছে।

চতুর্থ দিনের খেলা যখন শুরু হয়, তখন দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রানে ছিল, বাংলাদেশের চেয়ে তখনো ১৪ রান পিছিয়ে। তবে প্রোটিয়ারা শেষ ৩ উইকেটে ১৭১ রান যোগ করে ৫৫৭ রানে থামে এবং ১৫৭ রানের লিড নেয়।

দুই দফা জীবন পেয়ে রায়ান রিকেলটন করেন ১০২ রান; টেস্টে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে চারটিকেই তিনি সেঞ্চুরিতে পরিণত করেছেন। কাগিসো রাবাদা তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৭২ রান করেন এই জোহানেসবার্গ টেস্টেই, আর ১১ নম্বরে নামা ডেন প্যাটারসন খেলেন ২৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস।

শেষের দিকে ব্যাটারদের বিপক্ষে আরও নিয়ন্ত্রিত বোলিং করা উচিত ছিল বলে মনে করেন হাসান। ২৭ বছর বয়সী এই পেসার বলেন, ‘তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন ব্যাটিংয়ে আসছিল, তখন আমরা কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি। আমরা নির্দিষ্ট জায়গায় বোলিং করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে সেটা কাজে আসেনি। লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর আমরা সেই ধরনের চাপ তৈরি করতে পারিনি।’

এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের অর্ধেক ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৩১.৫ ওভারে ৫ উইকেটে ৮৭ রানে পরিণত হয় বাংলাদেশ। এরপর কেবল ১৫ বল খেলা সম্ভব হয়েছে; স্কোর ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান হওয়ার পর বৃষ্টির বাধায় খেলা থেমে যায় এবং পুনরায় শুরু করা সম্ভব হয়নি। ইনিংস হার এড়াতে এখনো ৫৭ রান দরকার শান্তদের। মুশফিকুর রহিম ৫ রানে এবং লিটন দাস অপরাজিত ১২ রানে ব্যাটিং করছেন।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসানের কণ্ঠে ঝরেছে কেবলই হতাশা। তিনি বলেন, ‘আজকের পুরো দিনের কথা যদি বলি, দিনের শুরুতে সব ধরনের সম্ভাবনাই ছিল। বাংলাদেশের জেতার সম্ভাবনা ছিল, তাদেরও জেতার সম্ভাবনা ছিল, ড্র হওয়ারও সম্ভাবনা ছিল। সব ধরনের ফলই তখন সম্ভব ছিল। কিন্তু এখন বাংলাদেশের জয়ের আর কোনো সম্ভাবনা নেই। এখন টিকে থাকাই কঠিন।’

তবু অনুপ্রেরণা খুঁজছেন তিনি প্রথম ইনিংস থেকে। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের ইনিংসের সুবাদে ৪০০ রান তুলেছিল বাংলাদেশ। হাসান বলেন, ‘আমরা ব্যাটিংয়ে নেমেও শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়েছি। এখন ম্যাচ বাঁচানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তবে আমরা যদি আরও দুই-তিনটি ভালো জুটি গড়তে পারি কিংবা আগামীকাল ভালো একটি দিন কাটাতে পারি, তাহলে অবশ্যই চেষ্টা করব। আমার বিশ্বাস, এটা করতে পারব।’

জোহানেসবার্গে প্রথম দুই দিন স্বাভাবিকভাবে খেলা হলেও পরের দুই দিন ঠিকঠাক হয়নি। বৃষ্টির বাধায় তৃতীয় দিনে কেবল এক সেশন খেলা হয়েছিল; চতুর্থ দিনে খেলা হয়েছে দুই সেশন।

অথচ ঠিক ২৪ ঘণ্টা আগেও জোহানেসবার্গ টেস্টে ভালো কিছুর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দ্রুত দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দিয়ে লিড নেওয়ার পরিকল্পনা ছিল টাইগারদের। তৃতীয় দিনের খেলা শেষে তাসকিন আহমেদ বলেছিলেন, ‘এখনো আমরা খেলায় আছি। মনে হয়, ভালো অবস্থানেই আছি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

উইম্বলডনের আগে আত্মহত্যার চেষ্টা, টেনিসই বাঁচিয়েছে সুইস তারকা রিয়েদিকে
খেলা

উইম্বলডনের আগে আত্মহত্যার চেষ্টা, টেনিসই বাঁচিয়েছে সুইস তারকা রিয়েদিকে

সুইস টেনিস খেলোয়াড় লিয়ান্দ্রো রিয়েদি সম্প্রতি প্রকাশ করেছেন, ২০২৪ সালে উইম্বলডন বাছাইপর্ব শুরুর কয়েক দিন আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্র…

খেলা

রেফারির দিকে পাথর ছুড়ে আট বছরের নিষেধাজ্ঞা ইকুয়েডরের ফুটবলার পেরলাসার

রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পেরলাসাকে আট বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ফুটবল ফেডা…

ফিফা র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, এক ধাপ পিছিয়ে সাতে ব্রাজিল
খেলা

ফিফা র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, এক ধাপ পিছিয়ে সাতে ব্রাজিল

২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনালেই থেমে গেছে টমাস ডুলির দলের পথচলা। সেই হতাশা…

ফেরারির সঙ্গে আস্থার ঘাটতি নেই, আমরা ‘দারুণ ঐক্যবদ্ধ’: লাস ভেগাসের আগে হ্যামিল্টন
খেলা

ফেরারির সঙ্গে আস্থার ঘাটতি নেই, আমরা ‘দারুণ ঐক্যবদ্ধ’: লাস ভেগাসের আগে হ্যামিল্টন

লাস ভেগাস গ্রাঁ প্রির আগে ফেরারির সঙ্গে আস্থার কোনো ঘাটতি থাকার কথা অস্বীকার করেছেন ব্রিটিশ চালক লুইস হ্যামিল্টন। সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই চালক ব…