…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, নীরব সংগ্রাম ও আত্মত্যাগের স্বীকৃতির দিন

নিজস্ব প্রতিবেদক

আজ ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও রাষ্ট্র গঠনে পুরুষদের ইতিবাচক ভূমিকা ও অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

পুরুষদের সংগ্রাম, মানসিক চাপ ও নীরব আত্মত্যাগ অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। দিবসটি সেই অপ্রকাশিত ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এবং পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার একটি সুযোগ তৈরি করে দেয়।

আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের উদ্যোগ শুরু হয়েছিল ১৯৯০-এর দশকের শুরুর দিকে। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি টমাস ওস্টার দিবসটির ভিত্তি স্থাপন করেন।

পরে ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. জেরোম তিলকসিংহ দিবসটিকে নতুন রূপ দেন। তিনি তাঁর বাবার জন্মদিন ১৯ নভেম্বরকে এই দিবসের জন্য বেছে নেন এবং বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এরপর থেকে বিশ্বের ৮০টিরও বেশি দেশে দিনটি পালিত হয়ে আসছে।

সমাজে প্রচলিত একটি ধারণা হলো—পুরুষ মানেই সব সময় শক্ত থাকতে হবে, তারা কাঁদতে পারবে না বা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে পারবে না। এই সামাজিক চাপের কারণে অনেক পুরুষই নিজেদের মানসিক অবসাদ, উদ্বেগ বা শারীরিক সমস্যার কথা মুখ ফুটে বলতে পারেন না।

দিবসটি কয়েকটি বিশেষ দিকের ওপর গুরুত্ব দেয়। এর মধ্যে রয়েছে সমাজে নীরবে পরিবার ও দেশের জন্য কাজ করে যাওয়া সাধারণ পুরুষদের ইতিবাচক ভূমিকা সামনে নিয়ে আসা এবং পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া ও আত্মহত্যার প্রবণতা রোধে সচেতনতা তৈরি করা।

এর পাশাপাশি নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানো, লিঙ্গবৈষম্য দূর করে ভারসাম্যপূর্ণ সমাজ গড়া এবং একজন বাবা, স্বামী, ভাই কিংবা সন্তান হিসেবে পুরুষের দায়িত্বশীলতাকে মূল্যায়ন করাও দিবসটির গুরুত্বের মধ্যে পড়ে।

একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ জরুরি। দিবসটিতে পরিবারের পুরুষ সদস্যদের কাজের প্রশংসা করা এবং তাদের মনের কথা শোনার মতো নিরাপদ পরিবেশ তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক পুরুষ দিবস কোনো প্রতিযোগিতার দিন নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিকতার দিন হিসেবেই পালিত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

লাইফস্টাইল

সন্তানের মিথ্যা বলা সব সময় খারাপ নয়, বলছেন মনোবিজ্ঞানীরা

শিশুদের মিথ্যা বলার বিষয়টি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা অধিকাংশ অভিভাবকেরই রয়েছে। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে জানা দরকার, শিশুর এই আচরণ সব সময়…

যে সাত ফল ও সবজি খোসাসহ খেলে বেশি পুষ্টি মিলবে
লাইফস্টাইল

যে সাত ফল ও সবজি খোসাসহ খেলে বেশি পুষ্টি মিলবে

আপেল খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেন অনেকেই, গাজর রান্নার সময়ও খোসা ফেলে দেন। অথচ কিছু ফল ও সবজির খোসায় থাকে উপকারী আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও নানা উদ…

১৩ বছর পথে পথে ঘোরার পর স্মৃতি ফিরে বাড়ি ফিরলেন রাজশাহীর বেবী খাতুন
লাইফস্টাইল

১৩ বছর পথে পথে ঘোরার পর স্মৃতি ফিরে বাড়ি ফিরলেন রাজশাহীর বেবী খাতুন

চলচ্চিত্রে প্রায়ই দেখা যায়, প্রেম করে বিয়ে, তারপর বিচ্ছেদের আঘাত সইতে না পেরে নায়ক কিংবা নায়িকা স্মৃতি হারিয়ে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ঘুর…

গোলাপি চাঁদের সামনে জিরাফ: এআই ভেবে ভুল করা ছবিটি আসলেই বাস্তব
লাইফস্টাইল

গোলাপি চাঁদের সামনে জিরাফ: এআই ভেবে ভুল করা ছবিটি আসলেই বাস্তব

মরুভূমির বালিয়াড়ির পেছনের আকাশে বিশাল গোলাপি চাঁদ। তার ঠিক সামনে দাঁড়িয়ে লম্বা গলার এক জিরাফ। দৃশ্যটি দেখে মনে হয় কোনো সিনেমার ফ্রেম। ছবিটি এতটাই…