…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গোপালগঞ্জে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ, আরেক সংসদ সদস্যের কার্যালয়েও আগুন

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ, আরেক সংসদ সদস্যের কার্যালয়েও আগুন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়।

জানা গেছে, সকালে মিছিলসহ বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় তাঁর বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

একই দিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুনরায় হামলার আতঙ্কে পুলিশ সদস্যরা সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে থানা ছাড়েন।

সরেজমিনে দেখা গেছে, বুধবার সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। সড়কে যানবাহন চলাচল করছে খুবই কম, নিত্যপ্রয়োজনীয় কিছু দোকানপাট ছাড়া তেমন কোনো দোকানপাট খোলা দেখা যায়নি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

একই দিন বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরের দেয়ালে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দাপ্তরিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে আগের নাম ব্যবহারের কথা বলা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রীর, খালের পানিতে ছাড়লেন মাছ ও হাঁস

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পত…

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাজীপুরেও সংঘর্ষ
জাতীয়

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাজীপুরেও সংঘর্ষ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিব…

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের কূটনীতিকরা। বৃহস্পতিবার ১৯ ন…