বিপ্লবের পরও আদালত ও অ্যাটর্নি জেনারেল অফিসের মানসিকতা বদলায়নি: অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রহমান

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, এত বড় একটা বিপ্লব হয়ে গেলেও কারও মানসিকতায় বিন্দুমাত্র পরিবর্তন হয়নি — না আদালতের, না অ্যাটর্নি জেনারেল অফিসের।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তবে পোস্টে তিনি কোনো কারণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি। ওই পোস্টে শতাধিক মন্তব্য করেছেন আইনজীবীরা।
জানতে চাইলে বিচারপতি আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই দুটি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বিপ্লবের আগে যে মানসিকতা ছিল, এখনো তেমনটিই রয়ে গেছে। তাঁর ভাষায়, বিপ্লবের পর যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি।
বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০০ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালে তাঁকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২০০৫ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি অবসরে যান ২০১৮ সালে।



