…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

অবরোধের ডাক দিয়ে আওয়ামী লীগ মাঠে নেই, প্রেস ক্লাবের মানববন্ধনে বললেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন মাঠে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে, সাধারণ মানুষ তা শক্তভাবে প্রতিরোধ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের দীর্ঘ যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। বিগত দিনের মতো জোটের নেতারা রাজপথে থেকে সব অপতৎপরতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তিনি মন্তব্য করেন।

মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, বর্তমান সরকার নির্বাচিত সরকার। এই সরকারের সঙ্গে সাধারণ জনগণ রয়েছে, তাই আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করা হবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান বলেন, অতীতে আন্দোলন-সংগ্রামে এই সরকারের সঙ্গে তাঁরা ছিলেন, এখনো আছেন এবং থাকবেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এবং জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ।

এ ছাড়া এনডিপি মহাসচিব জামিল আহম্মেদ, গণদলের মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব শাহিন আলম ও এনপিপি মহাসচিব জহির হোসেনসহ অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের
রাজনীতি

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে …

গোপালগঞ্জে চারটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ, ভাঙা ও কালুখালী থেকে ফিরছে ট্রেন
রাজনীতি

গোপালগঞ্জে চারটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ, ভাঙা ও কালুখালী থেকে ফিরছে ট্রেন

থানা ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার মধ্যে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। গোপালগঞ্…

স্পিকারের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ
রাজনীতি

স্পিকারের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বৃহস্পতিবার স্পিকারের কার্য…

বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ, মহাসড়কে গাড়ি থামিয়ে হামলার বর্ণনা সঙ্গীর
রাজনীতি

বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ, মহাসড়কে গাড়ি থামিয়ে হামলার বর্ণনা সঙ্গীর

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছ…