…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ, মহাসড়কে গাড়ি থামিয়ে হামলার বর্ণনা সঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ, মহাসড়কে গাড়ি থামিয়ে হামলার বর্ণনা সঙ্গীর
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তাঁর সঙ্গে থাকা দলটির অপর এক নেতা।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তাঁরা একটি প্রাইভেট কারে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।

ময়েন বলেন, অনেক চেষ্টার পর ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক তাঁদের গাড়িটির গতিরোধ করে এবং ভাঙচুর শুরু করে। তারা তাঁদের মারধর করে এবং কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের দাবি, হামলাকারীরা তাঁদের মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাঁকে এবং গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কার্যক্রমের ছবি পাওয়ার পর হামলাকারীরা তাঁকে ধরে নিয়ে যায়।

ঘটনার পর প্রাণ বাঁচাতে গাড়ি ফেলে চলে আসেন জানিয়ে ময়েন বলেন, বর্তমানে তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দলীয়ভাবেও তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি সূত্রে তিনি জেনেছেন, তাঁদের গাড়িটি সড়কের একপাশে পড়ে আছে, তবে এখনো তাঁরা সেখানে পৌঁছাতে পারেননি।

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম জানান, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে তাঁরা মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জেনেছেন। তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, তাঁরা তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজির নিখোঁজ বা অপহরণের বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমেই শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…

রাজনীতি

খুলনা থেকে ঢাকাগামী বেশির ভাগ বাস বন্ধ, সোনাডাঙ্গা ও রয়্যাল মোড়ের কাউন্টার থেকে মুছে দেওয়া হলো টুঙ্গিপাড়ার নাম

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাক…

রাজনীতি

‘এনাফ ইজ এনাফ’: আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে আয়োজিত এক জনসভায় আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবা…

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা ও অগ্নিসংযোগ, পুড়ল নিরাপত্তাকর্মীর কক্ষ
রাজনীতি

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা ও অগ্নিসংযোগ, পুড়ল নিরাপত্তাকর্মীর কক্ষ

বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযো…