…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

‘এনাফ ইজ এনাফ’: আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটে আয়োজিত এক জনসভায় আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত ওই জনসভায় দেশের উন্নয়ন পরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়। ২০২৪ সালের চেতনায় যেভাবে খুনি ও সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়েছিল, সেই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার যখন মানুষের কল্যাণে কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ১৬ বছর জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ আর ডামি নির্বাচন চায় না।

প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কারণ, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু।

তিনি বলেন, এসব সন্ত্রাসের বিরুদ্ধে সবার একটাই জবাব—‘এনাফ ইজ এনাফ’। সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।

এ ছাড়া খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের পরিকল্পনার কথাও জনসভায় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা ও অগ্নিসংযোগ, পুড়ল নিরাপত্তাকর্মীর কক্ষ
রাজনীতি

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা ও অগ্নিসংযোগ, পুড়ল নিরাপত্তাকর্মীর কক্ষ

বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযো…

রাজনীতি

ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তিতে রিজভী: হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে হবে

হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার…

রাজনীতি

জাতিসংঘে ১২৮ ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত, প্রত্যাবাসনের পরিবেশ তৈরির আহ্বান

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়…

গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা, ভাঙচুর করে আসবাবে আগুন
রাজনীতি

গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা, ভাঙচুর করে আসবাবে আগুন

গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ক্লিনিক ও কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের থানাপ…