…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তিতে রিজভী: হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রক্তাক্ত লাশের ওপর দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায়। হঠাৎ করেই হত্যার রাজনীতি শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রিজভী বলেন, সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। নড়াইলেও দুজনকে হত্যা করা হয়েছে; তাঁদের একজন যুবদলের ও অন্যজন কৃষক দলের নেতা।

দেশে একটি ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, তারা অন্য দেশ থেকে মদদ, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা গাড়িতে আগুন দিচ্ছে, পুলিশ বক্সে আগুন দিচ্ছে ও মানুষ হত্যা করছে, তাদের কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।

দল-মত নির্বিশেষে সবাইকে এই অপশক্তি প্রতিরোধের আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের মানুষ অতীতের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। তারা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার স্বাধীনতা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নমতের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থানের পরিবেশ নষ্ট করা হয়েছিল। একইভাবে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার অবদানকে প্রাধান্য দিয়ে ইতিহাস তুলে ধরা হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান ইতিহাসের বইয়ে খাটো করে দেখানো হয়েছে।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগকেও নানাভাবে অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সত্যকে আড়াল করা যায় না মন্তব্য করে তিনি বলেন, পাঠ্যপুস্তকে প্রকৃত ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরতে হবে; অতীতের গুম, খুন ও ক্রসফায়ারের রাজনীতির পুনরাবৃত্তিও দেশের মানুষ দেখতে চায় না।

ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীতে অবিভক্ত বাংলার সরকারি কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ ও রাজশাহী কলেজ অন্যতম। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু কীর্তিমান রাজনীতিবিদ, লেখক, কবি, ঔপন্যাসিক ও মননশীল মানুষের জন্ম হয়েছে; অনেক খ্যাতিমান অধ্যক্ষ ও শিক্ষকের অবদানেও ঢাকা কলেজ সমৃদ্ধ হয়েছে।

রিজভী জানান, একসময় এসএসসি পাস করে তিনি ঢাকা কলেজে ভর্তির স্বপ্ন দেখেছিলেন; তবে তিনি রাজশাহী কলেজে ভর্তি হয়েছিলেন। ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তাঁর সেই স্বপ্ন অন্যভাবে পূরণ হয়েছে।

তিনি ঢাকা কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সত্যিকার অর্থে জ্ঞানচর্চা, সত্যের চর্চা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা ও আগুন, কাফরুলে সাচ্চুর বাড়িতেও ভাঙচুর
রাজনীতি

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা ও আগুন, কাফরুলে সাচ্চুর বাড়িতেও ভাঙচুর

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ট…

রাজনীতি

খুলনা থেকে ঢাকাগামী বেশির ভাগ বাস বন্ধ, সোনাডাঙ্গা ও রয়্যাল মোড়ের কাউন্টার থেকে মুছে দেওয়া হলো টুঙ্গিপাড়ার নাম

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাক…

রাজনীতি

নয়াপল্টনে যুবদলের বিক্ষোভে মুন্নার হুঁশিয়ারি: পাল্টা অগ্নিসংযোগ শুরু হলে আওয়ামী লীগের কেউ নিরাপদ থাকতে পারবে না

আওয়ামী লীগ রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুব…