…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

খুলনা থেকে ঢাকাগামী বেশির ভাগ বাস বন্ধ, সোনাডাঙ্গা ও রয়্যাল মোড়ের কাউন্টার থেকে মুছে দেওয়া হলো টুঙ্গিপাড়ার নাম

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন পরিবহন মালিকরা।

একই দিন নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের বিভিন্ন কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে বাস কাউন্টারগুলোতে প্রবেশ করেন। পরে সাইনবোর্ডে থাকা টুঙ্গিপাড়া নাম কালো কালি দিয়ে মুছে দেন। কোথাও ব্যানার-ফেস্টুন উল্টে দেওয়া হয়, আবার কোথাও কালো কাপড় দিয়ে নাম ঢেকে রাখা হয়।

রয়্যাল মোড়ের একটি কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। এ সময় মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা খুলনায় টুঙ্গিপাড়া নামের কোনো কাউন্টার থাকতে দেবেন না বলে ঘোষণা দেন।

এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়ীগেট এলাকার একটি কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ দেখা যায়। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়েনি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে নগরীর অভ্যন্তরীণ ও লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল।

ফাল্গুনী পরিবহনের সোনাডাঙ্গা কাউন্টার ম্যানেজার আবিদ হাসান বলেন, বুধবার সকালে তাদের দুটি বাস ছেড়ে গেছে। তবে বিকেলের বাসগুলো ছাড়েনি। বৃহস্পতিবারের শিডিউল থাকলেও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, অবরোধের কারণে বৃহস্পতিবার তাদের সব বাস চলাচল বন্ধ থাকবে। কাউন্টারের সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া নাম মুছে ফেলা হয়েছে। মূল প্রতিষ্ঠান করিম মোটরসের নাম থাকলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম ঢেকে দেওয়া হয়েছে।

তবে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাস চলাচল বন্ধের বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই। তার দাবি, বাস চলাচল স্বাভাবিক থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা ও আগুন, কাফরুলে সাচ্চুর বাড়িতেও ভাঙচুর
রাজনীতি

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা ও আগুন, কাফরুলে সাচ্চুর বাড়িতেও ভাঙচুর

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ট…

রাজনীতি

নয়াপল্টনে যুবদলের বিক্ষোভে মুন্নার হুঁশিয়ারি: পাল্টা অগ্নিসংযোগ শুরু হলে আওয়ামী লীগের কেউ নিরাপদ থাকতে পারবে না

আওয়ামী লীগ রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুব…

আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে, আমন্ত্রণ গ্রহণ
রাজনীতি

আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে, আমন্ত্রণ গ্রহণ

আগামী বছরের শুরুর দিকে ঢাকায় আসবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে। কলম্বো সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁ…