…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে, আমন্ত্রণ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে, আমন্ত্রণ গ্রহণ
ছবি: সংগৃহীত

আগামী বছরের শুরুর দিকে ঢাকায় আসবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে। কলম্বো সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন তিনি।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।

কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট দিসানায়েকের হাতে তুলে দেন হুমায়ুন কবির। প্রেসিডেন্ট দিসানায়েকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়েও মতবিনিময় হয়।

এর আগে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গত ১৫ নভেম্বর মতবিনিময় করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা হয়।

ওই আলোচনায় চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং আলোচনার দ্রুত অগ্রগতির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

হুমায়ুন কবির বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী উপায়ে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে। উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র খুঁজে দেখার বিষয়ে পারস্পরিক আগ্রহের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপক্ষীয় অনুষ্ঠানের ফাঁকে শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে তাঁর পূর্ববর্তী আলোচনার কথাও স্মরণ করেন।

২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফরেন অফিস কনসালটেশনের (পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক) সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। পরবর্তী কনসালটেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা ও আগুন, কাফরুলে সাচ্চুর বাড়িতেও ভাঙচুর
রাজনীতি

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা ও আগুন, কাফরুলে সাচ্চুর বাড়িতেও ভাঙচুর

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ট…

রাজনীতি

খুলনা থেকে ঢাকাগামী বেশির ভাগ বাস বন্ধ, সোনাডাঙ্গা ও রয়্যাল মোড়ের কাউন্টার থেকে মুছে দেওয়া হলো টুঙ্গিপাড়ার নাম

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাক…

রাজনীতি

নয়াপল্টনে যুবদলের বিক্ষোভে মুন্নার হুঁশিয়ারি: পাল্টা অগ্নিসংযোগ শুরু হলে আওয়ামী লীগের কেউ নিরাপদ থাকতে পারবে না

আওয়ামী লীগ রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুব…