…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফরিদপুরে গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০ বাড়ি পোড়ানোর হুঁশিয়ারি বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০ বাড়ি পোড়ানোর হুঁশিয়ারি বিএনপি নেতার
ছবি: সংগৃহীত

ফরিদপুরে কোনো গাড়ি পোড়ানো বা ভাঙচুর হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ ঘটনার দায়ও কেউ নেবে না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল কর্মসূচিটি আয়োজন করে।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন তাঁরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিবরিয়া স্বপন বলেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে বলেও তিনি বলেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে স্বপন বলেন, ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, তাঁরা আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেবেন। একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, এবং এর দায়দায়িত্ব তখন তাঁদের থাকবে না।

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতারা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে বিরোধীদলীয় নেতার প্রাথমিক সাড়া, মিন্টো রোডে ১১ দলের বৈঠক শেষে মামুনুল হক
রাজনীতি

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে বিরোধীদলীয় নেতার প্রাথমিক সাড়া, মিন্টো রোডে ১১ দলের বৈঠক শেষে মামুনুল হক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রাথমিক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলা…

রাজনীতি

অবরোধের ডাক দিয়ে আওয়ামী লীগ মাঠে নেই, প্রেস ক্লাবের মানববন্ধনে বললেন রাশেদ খাঁন

অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন মাঠে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, শেখ হাসিনা ও আ…

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের
রাজনীতি

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে …

গোপালগঞ্জে চারটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ, ভাঙা ও কালুখালী থেকে ফিরছে ট্রেন
রাজনীতি

গোপালগঞ্জে চারটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ, ভাঙা ও কালুখালী থেকে ফিরছে ট্রেন

থানা ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার মধ্যে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। গোপালগঞ্…