…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন স্বামী
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে গলা কেটে হত্যার মামলায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের কাছে তিনি এই জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।

সাদ্দাম হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পারিবারিক বিরোধের জেরে চলতি বছরের ১৬ মে রাত ১১টার দিকে লক্ষীদাঁড়ি গ্রামে তাসলিমা খাতুনকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে স্বামী সাদ্দামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, মেয়েকে হত্যার অভিযোগে তাসলিমার বাবা নুরুজ্জামান ঢালী গত ১৭ মে সাতক্ষীরা সদর থানায় সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

উপপরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন, গত ১৫ নভেম্বর পুলিশ সাদ্দামকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর আগে গত মঙ্গলবার রাত আটটার দিকে সাদ্দাম বাড়িতে গেলে গ্রামবাসী তাঁকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন বলেও জানানো হয়।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, সাদ্দামকে বুধবার বিকেলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্ত্রী তাসলিমা খাতুনকে কেন ও কীভাবে গলা কেটে হত্যা করেছেন, সে বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান সুপ্রিম কোর্টের

আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে গণমাধ্যম…

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল
আইন ও অপরাধ

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও তাঁর পাঁচ বছরের ছেলের হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। স…

আইন ও অপরাধ

১২ দিনে সারা দেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন: পুলিশ সদর দপ্তর

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের …

ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার, চারজন ধরা পেট্রলবোমাসহ
আইন ও অপরাধ

ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার, চারজন ধরা পেট্রলবোমাসহ

ফেনীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্…