…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার, চারজন ধরা পেট্রলবোমাসহ

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার, চারজন ধরা পেট্রলবোমাসহ
ছবি: সংগৃহীত

ফেনীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে পেট্রলবোমাসহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ফাজিলপুরের শরিয়ত উল্লাহর ছেলে জিয়াউল হক, সিলোনিয়ার আবদুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান, একই এলাকার শাহ আলমের ছেলে জাহিদুল আলম মাহিন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক তাহফিমুল ইসলাম বাবু হাজারী, ছলিম উল্ল্যাহর ছেলে জাকির হোসেন, নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আল রাজু, দাগনভূঞার সৌরভ হোসেন সাইমুন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক আশিক এবং পৌর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হুজাইফা তামিম।

ফেনী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগে দায়ের করা একাধিক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রলবোমাসহ আরও চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার শর্শদির মৃত জয়নাল আবেদিনের ছেলে রেজাউল করিম, কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার আবু জাহেরের ছেলে মনির হোসেন, সদর উপজেলার ধলিয়ার নুরন্নবীর ছেলে শেখ ফরিদ ও শর্শদির আবুল কাশেমের ছেলে মো. ইমরান।

এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছের বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছেন।

ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁরা নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গ্রেপ্তার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

১২ দিনে সারা দেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন: পুলিশ সদর দপ্তর

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের …

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম
আইন ও অপরাধ

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম

বরিশালে নিখোঁজ হওয়া সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার…

শ্যামনগরে গভীর রাতে সাংবাদিক বিলাল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে, ঘেরে আশ্রয় নিয়ে রক্ষা পেলেন তিনি
আইন ও অপরাধ

শ্যামনগরে গভীর রাতে সাংবাদিক বিলাল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে, ঘেরে আশ্রয় নিয়ে রক্ষা পেলেন তিনি

সাতক্ষীরার শ্যামনগরে বিলাল হোসেন নামের এক সাংবাদিককে গভীর রাতে বাড়ি থেকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে…

বরিশাল নগরে কারাবন্দী জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিলে’ হামলা-ভাঙচুর, ভবনের সামনে আগুন
আইন ও অপরাধ

বরিশাল নগরে কারাবন্দী জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিলে’ হামলা-ভাঙচুর, ভবনের সামনে আগুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে…