…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শ্যামনগরে গভীর রাতে সাংবাদিক বিলাল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে, ঘেরে আশ্রয় নিয়ে রক্ষা পেলেন তিনি

নিজস্ব প্রতিবেদক
শ্যামনগরে গভীর রাতে সাংবাদিক বিলাল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে, ঘেরে আশ্রয় নিয়ে রক্ষা পেলেন তিনি
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিলাল হোসেন নামের এক সাংবাদিককে গভীর রাতে বাড়ি থেকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় প্রাণ বাঁচাতে বাড়ির পাশের একটি ঘেরে আশ্রয় নেন ওই সাংবাদিক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবা আক্তার মল্লিককে নিজেদের হেফাজতে নেয়।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির ওপর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিলাল হোসেন দৈনিক আমাদের সময়ের শ্যামনগর প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল দ্য এডিটরসের উপকূলীয় প্রতিনিধি এবং সাতক্ষীরার সকালের শ্যামনগর ব্যুরোপ্রধান। তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

বিলাল হোসেন জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাঁকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন। এ সময় তিনি ও তাঁর বাবা আক্তার মল্লিক বাইরে বের হন এবং সড়কে গিয়ে দেখেন, ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন।

বিলালের অভিযোগ, সড়কে পৌঁছানোর পর সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তাঁকে উঠতে বলা হয়। তিনি উঠতে না চাইলে মারধর করা হয়। এ সময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে আসেন এবং তাঁদের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নেন। এ সময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চান এবং পাশের একটি ঘেরে পালিয়ে জীবন রক্ষা পান।

পরে তাঁকে না পেয়ে তাঁর বাড়িতে আবার হামলা চালানো হয়। এতে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হন। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং তাঁর বৃদ্ধ বাবাকে তাঁরা পুলিশের হাতে তুলে দেন।

বিলাল হোসেনের দাবি, মুন্সিগঞ্জে সরকারি জমি দখলের চেষ্টার বিষয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরেই এ ঘটনা ঘটতে পারে।

তবে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বলেছেন, সাংবাদিকতার আড়ালে বিলাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। তাঁকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করতেই বাড়িতে গিয়েছিলেন নেতা-কর্মীরা। তাঁর দাবি, বিলাল ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিলাল সেখান থেকে চলে যান। পরে পরিস্থিতি শান্ত হয়।

বিলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি বলেন, তাঁকে গ্রেপ্তার করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে তাঁকে থানায় নেওয়া হয়েছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

১২ দিনে সারা দেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন: পুলিশ সদর দপ্তর

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের …

ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার, চারজন ধরা পেট্রলবোমাসহ
আইন ও অপরাধ

ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার, চারজন ধরা পেট্রলবোমাসহ

ফেনীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্…

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম
আইন ও অপরাধ

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম

বরিশালে নিখোঁজ হওয়া সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার…

বরিশাল নগরে কারাবন্দী জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিলে’ হামলা-ভাঙচুর, ভবনের সামনে আগুন
আইন ও অপরাধ

বরিশাল নগরে কারাবন্দী জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিলে’ হামলা-ভাঙচুর, ভবনের সামনে আগুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে…