…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বরিশাল নগরে কারাবন্দী জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিলে’ হামলা-ভাঙচুর, ভবনের সামনে আগুন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরে কারাবন্দী জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিলে’ হামলা-ভাঙচুর, ভবনের সামনে আগুন
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একদল যুবক হামলা ও ভাঙচুর চালায়। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে তথ্য দিতে স্থানীয়রা অপারগতা জানান।

নগরের সরকারি ব্রজমোহন কলেজের পশ্চিম পাশে ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িটি জিয়াউল আহসানের পৈতৃক নিবাস। পরিবারের যৌথভাবে গড়া সেখানে একটি বহুতল ভবন রয়েছে। পুরো ভবনটিতে ভাড়াটিয়ারা বাস করেন।

জিয়াউল আহসানের অপর দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সাবেক শিক্ষাবোর্ড চেয়ারম্যান জিয়াউল হক আমেরিকাপ্রবাসী এবং ছোট ভাই সাবেক সিটি কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একদল যুবক এসে তহুরা মঞ্জিল ভবনের জানালা ভাঙচুর করে। পরে ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে ভবনের ক্ষতি হয়নি।

হামলাকারীরা আবার আসতে পারে — এমন ভয়ে স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়ারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জিয়াউল আহসানের বাড়িতে হামলার বিষয়টি তাঁর জানা নেই; তাঁর কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম
আইন ও অপরাধ

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম

বরিশালে নিখোঁজ হওয়া সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার…

বরিশালে নিখোঁজ বিচারক নাদিমের সন্ধান এখনো মেলেনি, শেষ অবস্থান আলেকান্দা–আমতলায়
আইন ও অপরাধ

বরিশালে নিখোঁজ বিচারক নাদিমের সন্ধান এখনো মেলেনি, শেষ অবস্থান আলেকান্দা–আমতলায়

বরিশালে নিখোঁজ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান এখনো মেলেনি। গত মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর আলেকান্দা–আমতলা এলাকায় তাঁর সর…

আইন ও অপরাধ

বরিশালে বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি; সিসিটিভিতে শেষ দেখা বাংলাবাজারে

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সিনিয়র জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক…

বরিশালে গ্রামীণ ব্যাংক ভবন ও বিএম কলেজে পেট্রোল ঢেলে আগুন, গ্রামীণ ব্যাংকের মামলা
আইন ও অপরাধ

বরিশালে গ্রামীণ ব্যাংক ভবন ও বিএম কলেজে পেট্রোল ঢেলে আগুন, গ্রামীণ ব্যাংকের মামলা

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ভবন ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে …