…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বরিশালে নিখোঁজ বিচারক নাদিমের সন্ধান এখনো মেলেনি, শেষ অবস্থান আলেকান্দা–আমতলায়

নিজস্ব প্রতিবেদক
বরিশালে নিখোঁজ বিচারক নাদিমের সন্ধান এখনো মেলেনি, শেষ অবস্থান আলেকান্দা–আমতলায়
ছবি: সংগৃহীত

বরিশালে নিখোঁজ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান এখনো মেলেনি। গত মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর আলেকান্দা–আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করতে পেরেছে পুলিশ।

এর আগে তিনি ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে রিকশায় ওই এলাকার দিকে যান। এরপর থেকে তাঁর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

শেখ ফারহান নাদিম বরিশালের উজিরপুর উপজেলায় সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন।

বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে বিচারক নিখোঁজ থাকার বিষয়ে জিডি করা হয়। পুলিশ নিজস্ব কৌশলে তাঁর সন্ধান করছে। মঙ্গলবার সন্ধ্যার পর সর্বশেষ নগরীর আলেকান্দা–আমতলা এলাকায় বিচারক নাদিমের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি ইসলামী ব্যাংক থেকে ৫ হাজার টাকা তুলে রিকশায় আমতলার দিকে যান।

ওসি আরও জানান, বিচারক আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নাজির সৈয়দ মাইনুল হোসেন বৃহস্পতিবার বিকেলে জানান, বিচারক নাদিমের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।

উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সরকারি বাসভবনে পরিবার নিয়ে থাকেন। তিনি বিচারকদের বহনকারী মাইক্রোবাসে যাতায়াত করতেন না; বেশির ভাগ সময় হেঁটে কিংবা রিকশায় আদালতে আসা–যাওয়া করতেন।

সঞ্জীব কুমার দাসের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দাপ্তরিক কার্যক্রম শেষে বিকেলে আদালত থেকে বাসার উদ্দেশে বের হন নাদিম। রাতে তাঁর পরিবারের সদস্যরা জানান, তিনি বাসায় ফেরেননি। এরপর থেকেই তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

বরিশালে বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি; সিসিটিভিতে শেষ দেখা বাংলাবাজারে

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সিনিয়র জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক…

বরিশালে গ্রামীণ ব্যাংক ভবন ও বিএম কলেজে পেট্রোল ঢেলে আগুন, গ্রামীণ ব্যাংকের মামলা
আইন ও অপরাধ

বরিশালে গ্রামীণ ব্যাংক ভবন ও বিএম কলেজে পেট্রোল ঢেলে আগুন, গ্রামীণ ব্যাংকের মামলা

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ভবন ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে …

আইন ও অপরাধ

বরিশালে আদালত থেকে বাসার পথে নিখোঁজ সিভিল জজ শেখ ফারহানা নাদীম, খোঁজ নিচ্ছে পুলিশ

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে তিনি বাসার উদ্দেশে রওনা হলেও রাত পর্যন্…

কেরানীগঞ্জে কলাগাছ ফেলে সড়ক আটকে গণডাকাতি: ১৫-২০টি মোবাইল, টাকা ও স্বর্ণালংকার লুট
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে কলাগাছ ফেলে সড়ক আটকে গণডাকাতি: ১৫-২০টি মোবাইল, টাকা ও স্বর্ণালংকার লুট

ঢাকার কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে যানবাহন আটকে গণডাকাতির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে রামেরকান্দা-কলাতিয়া সড়কের আকসাইল ডেঙ্গারপাড় এল…