…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের জবাব তাদের ভাষাতেই দেওয়া হবে: ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের জবাব তাদের ভাষাতেই দেওয়া হবে: ছাত্রদল সভাপতি
ছবি: সংগৃহীত

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সেই ভাষাতেই এখন থেকে ছাত্রদল তাদের জবাব দেবে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন রাকিবুল ইসলাম। এর আগে দেশজুড়ে ‘সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ মিছিল’ করে ছাত্রদল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসি, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। মিছিলে অংশ নেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতা-কর্মী।

সমাবেশে রাকিবুল ইসলাম বলেন, বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে ছাত্রদল সেটা রাজপথে প্রতিহত করবে। সাহস থাকলে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশে এসে কর্মসূচি ঘোষণা করার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর প্রতি গণতান্ত্রিক ছাত্ররাজনীতির চর্চার আহ্বান জানান ছাত্রদলের সভাপতি। তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। ছাত্রদল ভুল করলে অন্য সংগঠনগুলো তার প্রতিবাদ করবে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে ছাত্রদলের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার অধিকার সবার রয়েছে।

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে রাকিবুল ইসলাম বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মিছিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, তখন শেখ হাসিনা আবারও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তবে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ছাত্রদলও দেশের ছাত্রসমাজকে নিয়ে রাজপথে থাকবে। যেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাওয়া যাবে, ছাত্রদল সেখানেই প্রতিহত করবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট
রাজনীতি

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ…

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর
রাজনীতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ ক…

স্পিকারের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ
রাজনীতি

স্পিকারের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বৃহস্পতিবার স্পিকারের কার্য…

রাজনীতি

ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তিতে রিজভী: হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে হবে

হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার…