…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শ্রমিক আন্দোলনের নিরাপত্তাহীনতায় কাশিমপুর থেকে আসামি আনা যায়নি, ট্রাইব্যুনালে তিন মামলার বিচারকাজ হয়নি

নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলনের নিরাপত্তাহীনতায় কাশিমপুর থেকে আসামি আনা যায়নি, ট্রাইব্যুনালে তিন মামলার বিচারকাজ হয়নি
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আনা সম্ভব হয়নি। এ কারণে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামিদের বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা সম্ভব হয়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।

আসামি না আসায় প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আসামিদের আনা যায়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। আগামী ১ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্কের নতুন দিন ধার্য করা হয়েছে।

গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায়ও এদিন শুনানি হওয়ার কথা ছিল। এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৭২ জনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৭২ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যকে মধ্যরাত পর্যন্ত কার্যালয়ে অবরুদ্ধ রাখা, প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস অবরুদ্ধ ঘোষণা…

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’র অভিযোগে আটক সিফাত আবদুল্লাহ জামিনে মুক্ত, ছাড়া পেলেন কাশিমপুর কারাগার থেকে
আইন ও অপরাধ

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’র অভিযোগে আটক সিফাত আবদুল্লাহ জামিনে মুক্ত, ছাড়া পেলেন কাশিমপুর কারাগার থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত …

কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপ: আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার, উদ্ধার পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল
আইন ও অপরাধ

কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপ: আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার, উদ্ধার পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিয…