কিয়েভে দিনভর রুশ হামলা, ক্ষতিগ্রস্ত সেতু, ইউরোপীয় দূতাবাস ও ঐতিহাসিক ক্যাথেড্রাল
ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় শহরের গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলায় ইউরোপীয় দেশগুলোর দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে কিয়েভের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালও রয়েছে।
হামলার সময় আকাশজুড়ে একের পর এক বিস্ফোরণ ও আক্রমণের দৃশ্য প্রত্যক্ষ করেছে আল জাজিরার একটি দল। তারা ঘটনাস্থল থেকে এই বোমাবর্ষণের সাক্ষী হয়।


