বড়লেখার দুই সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে এই পুশ ইনের চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে; ওই ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো যায়নি।




