…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

মৌলভীবাজারের কমলগঞ্জে বধূ সাজিয়ে অপেক্ষা, আরও যৌতুকের দাবিতে এলেন না বরপক্ষ

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জে বধূ সাজিয়ে অপেক্ষা, আরও যৌতুকের দাবিতে এলেন না বরপক্ষ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি গ্রামে বিয়ের সব আয়োজন শেষে বধূ সেজে অপেক্ষায় ছিলেন কনে, কিন্তু নির্ধারিত দিনে বিয়ের আসরে হাজির হননি বর।

অভিযোগ, মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা যৌতুক না দিলে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন বরপক্ষের লোকজন।

গত শুক্রবার কমলগঞ্জে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে।

অভিযোগ সূত্রে জানা যায়, কনে ওমানে থাকাকালে উপজেলার জালালপুর এলাকার আবাছ আলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময়ে আবাছ আলীকে সাড়ে তিন লাখ টাকা দেন বলে অভিযোগ করেছেন ওই কনে।

প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে গতকাল বিয়ের দিন ধার্য হয়। বিয়ের দিনক্ষণ ঠিক করে আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের আগে বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কনের বাড়িতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়।

কনের অভিযোগ, বিয়ের দাওয়াত পেয়ে আত্মীয়স্বজন ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নাবান্না ও অন্যান্য আয়োজনে প্রায় দুই লাখ টাকা খরচ হয়।

কিন্তু ওই দিন দুপুর পর্যন্ত বরপক্ষের কেউ না আসায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয় এবং ওই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

কনের ভাই বলেন, ‘আমার বোনকে বিয়ের দিন বধূ সাজানো হয়েছিল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন। কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসেনি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে। আমার ভাই ও ওই মেয়ে একসঙ্গে প্রবাসে ছিলেন। সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তাঁরা সমাধান করতে না পারলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

রাজনগরে কুশিয়ারা নদীতে ঘাটের কাজ প্রায় শেষ, পানি কমে যাওয়ায় ফেরি চালু নিয়ে অনিশ্চয়তা
সিলেট বিভাগ

রাজনগরে কুশিয়ারা নদীতে ঘাটের কাজ প্রায় শেষ, পানি কমে যাওয়ায় ফেরি চালু নিয়ে অনিশ্চয়তা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে ফেরি চলাচল চালুর উদ্যোগে অনিশ্চয়তা দেখা দিয়েছে।…

সিলেট বিভাগ

সিলেটে বিআরটিসি প্রশিক্ষণে ঘুষ ও জাল সনদের অভিযোগ প্রমাণিত, ইউনিট প্রধান রোকনুজ্জামানকে ঢাকায় বদলি

সিলেট বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান মো. রোকনুজ্জামানকে সিলেট থেকে প্রত্যাহার করে ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। সরকা…

সিলেট বিভাগ

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ

প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন। সফরকালে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।…

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৭
সিলেট বিভাগ

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৭

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।…