সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৭

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত ওই দুজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের কারণ হিসেবে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের বিরোধের কথা জানা গেছে।


