সোনাগাজীতে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুলাল হোসেন ওরফে বাটা দুলাল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা। সোনাগাজী উপজেলায় তিনি বাটা দুলাল নামেই পরিচিত।
উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।




