…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ আট এলাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ২৯ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সাতটি জেলা ও ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার। এর সঙ্গে ঢাকা মহানগরীতেও বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে সবচেয়ে বেশি ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা জেলায় ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (ব…

জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রীপুরে সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবিতে রোববার (২২ নভেম্বর) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমি…

জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ছুটি আরও ২০টিতে

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা …

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
জাতীয়

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সকাল থেকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয…