…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সকাল থেকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয়েকটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। লাঠিসোঁটা হাতে তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিক আন্দোলন থাকলেও বৃহস্পতিবার ওই দিকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ও সদর উপজেলার কয়েকটি স্থানে আন্দোলনে নামেন শ্রমিকেরা।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড ও মাওনা এলাকায় অবরোধ শুরু করেন শ্রমিকেরা। দুপুরের দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কেও অবরোধ করে বিক্ষোভে যোগ দেন কয়েক হাজার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের একাংশ ইটপাটকেল নিক্ষেপ করেন।

বিক্ষোভ চলাকালে সালনা, মাস্টারবাড়ি ও শ্রীপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মাস্টারবাড়ি এলাকায় পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শ্রমিকেরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা চালাচ্ছেন। আজও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি জানান, বন্ধ কারখানার সংখ্যা পরে জানানো হবে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে তাঁদের সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবার অবরোধ করছেন। শ্রীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে কয়েক হাজার শ্রমিক অবরোধ করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে পরিস্থিতি অনুকূলে রাখতে ওই অঞ্চলের কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ কয়েকটি স্থানে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ছুটি আরও ২০টিতে

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা …

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত
জাতীয়

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার…

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের গাড়িতে আগুন
জাতীয়

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ …

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রম…