…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

পাঁচ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি: ব্রাঞ্চ ম্যানেজার থেকে রিকভারি অফিসার পদে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
পাঁচ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি: ব্রাঞ্চ ম্যানেজার থেকে রিকভারি অফিসার পদে আবেদনের সুযোগ
ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

এমটিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

মধুমতি ব্যাংক পিএলসি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘হেড অব কমন সার্ভিসেস ডিভিশন’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রেগুলেটরি রিপোর্টিং বিভাগে ‘অফিসার-এমআইএস’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির স্যাম ডিভিশনে ‘রিকভারি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্স বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর
চাকরি

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের …

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই
চাকরি

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪…

চাকরি

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা, যুবকদের ঋণ সহজ করার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক

বেকারত্ব দূর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড…

চাকরির নিশ্চয়তা আর মুনাফার ফাঁদ: টেক ডিফেন্ডার হাবের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
চাকরি

চাকরির নিশ্চয়তা আর মুনাফার ফাঁদ: টেক ডিফেন্ডার হাবের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘সাইবার সিকিউরিটির ওপর এমন একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে শতভাগ চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। কোর্স শেষ করলে আমরাই চাকরি দেব আপনাদের। চাইলে আমাদের সঙ…