…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাব

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাব
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর কিছু সময় ঘটনাস্থলে অবস্থান করে তারা চলে যায়। পরে কার্যালয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বিএনপি তাদের প্রতিহত করবে এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে; তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, রাতে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দীপঙ্কর মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…