…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ জনের চাকরি, আবেদন ১৭ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ জনের চাকরি, আবেদন ১৭ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

যশোর জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬তম গ্রেডের পাঁচটি ক্যাটাগরির পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলো হলো নাজির-কাম-ক্যাশিয়ার ৩টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি, সার্টিফিকেট সহকারী ২টি, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী ২টি এবং মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী ৩টি। সবগুলো পদই ১৬তম গ্রেডের।

নাজির-কাম-ক্যাশিয়ার, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সার্টিফিকেট সহকারী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং নির্ধারিত তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন শুরু হয়েছে ১৮ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শুধু যশোর জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

১৭ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

সব পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর
চাকরি

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের …

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই
চাকরি

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪…

চাকরি

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা, যুবকদের ঋণ সহজ করার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক

বেকারত্ব দূর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড…

চাকরির নিশ্চয়তা আর মুনাফার ফাঁদ: টেক ডিফেন্ডার হাবের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
চাকরি

চাকরির নিশ্চয়তা আর মুনাফার ফাঁদ: টেক ডিফেন্ডার হাবের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘সাইবার সিকিউরিটির ওপর এমন একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে শতভাগ চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। কোর্স শেষ করলে আমরাই চাকরি দেব আপনাদের। চাইলে আমাদের সঙ…